জাতীয় ঘি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর শনিবার অল ইন ওয়ান মার্কেটের উদ্যোগে দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানী ঢাকায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় ঘি সম্মেলন-২০২৬ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় ঘি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কার্যকর বিপণনের মাধ্যমে বাংলাদেশ শুধু দেশের চাহিদাই পূরণ করতে পারবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় ঘির অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে। আলোচনায় ভেজালমুক্ত ও মানসম্মত ঘি উৎপাদন, ভোক্তাদের আস্থা বৃদ্ধি, উৎপাদকদের পারস্পরিক সহযোগিতা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ঘিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের শেষ পর্বে দেশীয় ঘি শিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই করার লক্ষ্যে সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, “জাতীয় ঘি সম্মেলন-২০২৬” দেশের ঘি শিল্পকে একটি সুসংগঠিত ও মানসম্পন্ন খাতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। উক্ত সম্মেলনে কিং অব ঘি খ্যাত মো: শাহাদাত হোসেনের আহবানে সারা দিয়ে অসংখ্য সফল উদ্যোক্তারা অংশ নেন। স্টেডফাস্ট কুরিয়ারের ফাউন্ডার, কে. এম রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদ’স ওয়ার্ল্ডের কর্ণধার মো: নাহিদ হাসান রুবেল, আর এস লেদারের ফাউন্ডার, মো: সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো: মেহেদী হাসান এবং সম্মেলনের আহবায়ক ও অল ইন ওয়ান মার্কেটের ফাউন্ডার মো: শাহাদত হোসেন প্রমুখ। এছাড়াও অসংখ্য আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। কন্টেন্ট কিং লিমিটেড এর ফাউন্ডার মো: ইকরাম সাহেবও কন্টেন্ট ক্রিয়েশন ও রিচ বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য দেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
২৪ অক্টোবর শনিবার অল ইন ওয়ান মার্কেটের উদ্যোগে দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানী ঢাকায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় ঘি সম্মেলন-২০২৬
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় ঘি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কার্যকর বিপণনের মাধ্যমে বাংলাদেশ শুধু দেশের চাহিদাই পূরণ করতে পারবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় ঘির অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।
আলোচনায় ভেজালমুক্ত ও মানসম্মত ঘি উৎপাদন, ভোক্তাদের আস্থা বৃদ্ধি, উৎপাদকদের পারস্পরিক সহযোগিতা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।

বক্তারা আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ঘিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের শেষ পর্বে দেশীয় ঘি শিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই করার লক্ষ্যে সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, “জাতীয় ঘি সম্মেলন-২০২৬” দেশের ঘি শিল্পকে একটি সুসংগঠিত ও মানসম্পন্ন খাতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
উক্ত সম্মেলনে কিং অব ঘি খ্যাত মো: শাহাদাত হোসেনের আহবানে সারা দিয়ে অসংখ্য সফল উদ্যোক্তারা অংশ নেন। স্টেডফাস্ট কুরিয়ারের ফাউন্ডার, কে. এম রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদ’স ওয়ার্ল্ডের কর্ণধার মো: নাহিদ হাসান রুবেল, আর এস লেদারের ফাউন্ডার, মো: সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো: মেহেদী হাসান এবং সম্মেলনের আহবায়ক ও অল ইন ওয়ান মার্কেটের ফাউন্ডার মো: শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়াও অসংখ্য আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। কন্টেন্ট কিং লিমিটেড এর ফাউন্ডার মো: ইকরাম সাহেবও কন্টেন্ট ক্রিয়েশন ও রিচ বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :