দিনাজপুরে গুদিপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম | Daily AjKaler Kontho

দিনাজপুরে গুদিপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম


জেলা প্রতিনিধি দিনাজপুর : প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
দিনাজপুরে গুদিপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে তিনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী খাঁজা মহিউদ্দিন, জিয়া মঞ্চ কোতোয়ালি থানার সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. সানোয়ার সরকার ও মো. আরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ আলীসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্যও দোয়া করা হয়।