
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় পথসভায় তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।’ তাঁর এ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এ সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক এডভোকেট শাহ মাখদুম আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে প্রধানমন্ত্রীর রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করার কর্মসূচি রয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময়ের কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :