সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : মীর শাহে আলম | Daily AjKaler Kontho

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : মীর শাহে আলম


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।