
মাদারীপুরে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা, পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় লেকেরপাড় স্বাধীনতা অংগনে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩ যুগপুর্তি পালিত হয়েছে।
শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর২ আসনের সংসদ সদস্য মো : জাহান্দার আলী মিয়া এমপি।
এ সময় স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট যাদু শিল্পী এডভোকেট মাসুদুর রহমান ও বিশিষ্ট নাট্যকার পরিচালক মহিদুল মহিমকে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে যাদু ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠান মাদারীপুরের দর্শকদের মুনছুয়ে যায়।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :