ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল | Daily AjKaler Kontho

ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে কালো বোরখা পরা অবস্থায় দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই মন্তব্যে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন কেয়া পায়েল। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’কেয়া পায়েলের এই বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল থাকার আহ্বান উঠে এসেছে।

আজকালের কন্ঠ/আর এস