আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা | Daily AjKaler Kontho

আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:২০ অপরাহ্ন
আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে রং, সাজসজ্জা ও মণ্ডপের সৌন্দর্যবর্ধনের কাজ।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে,অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির মূল কাজ প্রায় শেষ পর্যায়ে।কোথাও চলছে প্রতিমায় রং করার কাজ,আবার কোথাও কারিগররা ব্যস্ত প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জা ও ডেকোরেশনে। পাশাপাশি প্রতিমায় শাড়ি, অলংকার ও অন্যান্য উপকরণ পরানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

কারিগররা জানান,প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন শেষ মুহূর্তের সাজসজ্জায় বেশি সময় দিতে হচ্ছে।আগামী এক-দুই দিনের মধ্যেই রং ও সাজসজ্জার কাজ সম্পন্ন করে প্রতিমাগুলো পূজার জন্য প্রস্তুত করা হবে।

পূজা ঘনিয়ে আসায় মণ্ডপগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।পূজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজকরাও মণ্ডপের অন্যান্য প্রস্তুতি শেষ করতে ব্যস্ত সময় পার করছেন।