
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনা ঘটার পর আসামি ধরতে অভিযান পরিচালিত হয়ে আসছিল। রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিকে সনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :