বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন সুমন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের সঙ্গে পরিচিত করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :