
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাইফুল ইসলাম পাশা (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় তাকে ভান্ডারিয়া পৌরসভার এনায়েত খানের ব্রীজ সংলগ্ন টোল ঘরের সামনে থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পাশা ভান্ডারিয়া পৌরসভার লক্ষীপুরা ১ নং ওয়ার্ডের উজির আলী ব্যাপারীর পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাস ও এএসআই মোঃ আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে অদ্য মঙ্গলবার দুপুর ২.৩০ টায় ভান্ডারিয়া পৌরসভার এনায়েত খানের ব্রিজ সংলগ্ন টোল ঘরের সামনে থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :