
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়য়ন্ত্রের বিরুদ্ধে নাটোরের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জাতীয়তাবাদী নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
নাটোর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমেছে। তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :