আখচাষে দক্ষতা বাড়াতে মোবারকগঞ্জ চিনিকলে দুই দিনব্যাপী প্রশিক্ষন | Daily AjKaler Kontho

আখচাষে দক্ষতা বাড়াতে মোবারকগঞ্জ চিনিকলে দুই দিনব্যাপী প্রশিক্ষন


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
আখচাষে দক্ষতা বাড়াতে মোবারকগঞ্জ চিনিকলে দুই দিনব্যাপী প্রশিক্ষন

আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখচাষের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ চিনিকলে সিডিএ ও সিআইসিদের নিয়ে দুই দিনব্যাপী ‘ইন-হাউজ প্রশিক্ষন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।প্রশিক্ষনের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোচিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের।

সভাপতিত্ব করেন জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএম (কারখানা) আলমগীর হোসেন, জিএম (অর্থ). জাহিদুল ইসলাম, ডিজিএম (সম্প্রঃ ও ঋণ) ইমরুল হাসান,ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) কানিজ ফাতেমা রুকসানা,ডিএম (সিপি)রবিউল আলম, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার আলী এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।দুই দিনব্যাপী প্রশিক্ষনে মোট ৪০ জন সিডিএ ও সিআইসি অংশ গ্রহন করছেন।প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে আখচাষ,উন্নত কলাকৌশলের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষন দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্য বলেন , আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষত সিডিএ ও সিআইসিরা মাঠপর্যায়ে আখচাষিদের আরও কার্যকর পরামর্শ দিতে পারবেন প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জনের কারণে। তাছাড়া এর মাধ্যমে আখের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি চিনিশিল্পের কাঁচামাল সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রশিক্ষন।

আজকালের কন্ঠ/আর বি