কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন, আহত অবস্থায় উদ্ধার | Daily AjKaler Kontho

কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন, আহত অবস্থায় উদ্ধার


মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ২:১২ অপরাহ্ন
কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন, আহত অবস্থায় উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, একদল দুর্বৃত্ত মিলন সরদারকে ঘরের ভেতরে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার করেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

‎আজকালের কন্ঠ/আর বি