
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লিজকৃত জমি অবৈধভাবে দখল করে রাতের আঁধারে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে এবং অভিযুক্ত মাহবুবুর রহমান বোরহানের বিচার ও জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বুধবার সকালে শহরের ডিসির ব্রিজ সংলগ্ন বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
মানববন্ধনে উপস্থাপন বক্তারা বলেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে যথাযথভাবে লিজকৃত (লিজ নং: XII-VP-02/86-87) জমিটি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শান্তিপূণ দখলে রয়েছে এবং শিক্ষার্থীদের খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। অত্যন্ত দুঃখের বিষয়, স্থানীয় মাহবুবুর রহমান (বোরহান) বিদ্যালয়ের কোনো অনুমতি ছাড়াই রাতের আঁধারে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা বিঘ্নিত হচ্ছে এবং বিদ্যালয়ের সম্পত্তি বেদখল হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে ও বিদ্যালয়ের লিজকৃত জমি রক্ষার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক অবৈধ নির্মাণকাজ বন্ধ-সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী শিক্ষক তাসলিমা খানম, নাছিমা খানম, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ছিরাতুন নাহার, শাহিদা বেগম, মাহবুবুর রহমান, সুশান্ত বাড়ৈ, সালাউদ্দিন আহমদ, আওলাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :