কাউনিয়া থানা কর্তৃক আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান | Daily AjKaler Kontho

কাউনিয়া থানা কর্তৃক আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান


মোঃ ফয়সাল আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
কাউনিয়া থানা কর্তৃক আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন এর নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক টিম অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা থেকে প্রায় ০৩ ঘন্টা ধরে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১,৩৯,৮০০/- টাকা ও ০৩ টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক বিভিন্ন স্থান হতে সর্বমোট ০৮ জন অভিযুক্তকে কে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে অভিযান পরিচালনা কালে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদান করেন।

অভিযানে আরো অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) জনাব পবিত্র কুমার হালদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি