লোহাগড়ায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

লোহাগড়ায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু


কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
লোহাগড়ায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় আরহান সরদার নামে এক বছরের শিশু মায়ের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের অন্তিক সরদারের ছেলে। শিশুটির বাবা অন্তিক সরদার জীবিকার তাগিদে মাত্র ৪মাস আগে সৌদিআরব গেছেন।

শিশুটির দাদা ও দৈনিক আমার দেশ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ছেলে মো. অন্তিক সরদারের ১ বছর ১৪ দিন বয়সের শিশু ছেলে অরহান সরদারকে সকালে তার মা দুধ পান করাচ্ছিলো। এসময় তার শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু হয়। মঙ্গলবার বাদ আছর আমাদা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সিনিয়র সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপুর পুতা (ছেলের ছেলে)’র মৃত্যুতে লোহাগড়া প্রেসক্লাবসহ নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজকালের কন্ঠ/আর বি