জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভা


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভা

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে নিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরডিবি যৌথ আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৬ জুলাই তারাগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে একটি রেলী শেষে তারাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আনিসুর রহমান খন্দকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। বিআরডিবির সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিআরডিবি-এর কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি