ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ধোবাউড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম | Daily AjKaler Kontho

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ধোবাউড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম


জামাল খান, ময়মনসিংহ ব্যুরো চীফ প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ধোবাউড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম। পেশাগত দক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি শফিকুল ইসলাম ধোবাউড়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, চোরাচালান, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবার মান বৃদ্ধি এবং থানাকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রেও তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।

স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাধারণ জনগণ জানান, ওসি শফিকুল ইসলাম একজন সৎ, দক্ষ, দায়িত্বশীল ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেন এবং যেকোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর নেতৃত্বে ধোবাউড়া থানার পুলিশ সদস্যরাও অধিক উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে মাসিক কর্মসম্পাদন, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ধোবাউড়া থানার পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ওসি শফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে ধোবাউড়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনসেবামূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে।

জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ শফিকুল ইসলামের এই অর্জন শুধু ধোবাউড়া থানার জন্যই নয়, বরং সমগ্র ময়মনসিংহ জেলা পুলিশের জন্যও গৌরবের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজকালের কন্ঠ/আর বি