মাদারীপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা | Daily AjKaler Kontho

মাদারীপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা


এস এম তানবীর প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
মাদারীপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত বাবুল ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ফার্মেসিটিতে বিভিন্ন ওষুধের মেয়াদ সংক্রান্ত তথ্য সংরক্ষণে অনিয়মসহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন বলেন, “জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ফার্মেসি মালিকদের অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি