মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নে মহিষখোলা বাজারে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক পুলিশিং ও কমিউনিটি পুলিশিং বিট সভা গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের আয়োজন করে মধ্যনগর থানা পুলিশ। বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন মধ্যনগর থানার এ এস আই মোঃ সাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। অন্যানদের মাঝে বক্তব্য দেন, জন প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের লোকজন।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, মাদক জুয়া ডাকাতি চোরাকারবারি সমাজের অপরাধ মূলক যে কোন কাজ আমার কাছে জিরো টলারেন্স। যে কোন অপরাধ মূলক কাজে পুলিশের সহায়তা নিবেন। পুলিশ জনগনের বন্ধু। মানুষের জান মাল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমার এলাকায় কোন সন্ত্রাসী চাঁদা বাজ, মাদক কারবারী থাকলে পুলিশে খবর দিবেন। বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন হওয়া কথা তুলে ধরেন।

আজকালের কন্ঠ/আর বি