কমলগঞ্জে পতনঊষারে ভিজিএফের চালের পাশাপাশি চেয়ারম্যানের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মধ্যে আনারস উপহার | Daily AjKaler Kontho

কমলগঞ্জে পতনঊষারে ভিজিএফের চালের পাশাপাশি চেয়ারম্যানের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মধ্যে আনারস উপহার


এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
কমলগঞ্জে পতনঊষারে ভিজিএফের চালের পাশাপাশি চেয়ারম্যানের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মধ্যে আনারস উপহার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন-এ ঈদুল আজহা উপলক্ষে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। একইসঙ্গে অলি আহমদ খান-এর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারের হাতে একটি করে আনারস উপহার দেওয়া হয়।

শনিবার (২৩ মে) দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান।

ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, বিএনপি নেতা জুনেদ আহমদ, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল মুহিত, আশিকুর রহমান, ময়নুল ইসলাম রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “চাল বিতরণের পাশাপাশি আমার পরিবারের পক্ষ থেকে জৈষ্ঠ্যমাস উপলক্ষে ১ হাজারটি আনারস উপহার দিয়েছি।”

আজকালের কন্ঠ/আর বি