
আজ ২০ মে বুধবার নিটোর প্রাঙ্গণে সকাল ৯.৩০ টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার আয়োজনে সমগ্র বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ধারাবাহিক হামলা, হুমকি ও হয়রানির প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান।
বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ক্রমাগত হামলা শুধু ব্যক্তি বিশেষের উপর আঘাত নয়, বরং দেশের সমগ্র স্বাস্থ্যব্যবস্থার উপর হুমকি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হবে এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নিটোরের সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ ওয়াকিল আহমদ, অধ্যাপক ডাঃ মোহাম্মদ সিরাজুস সালেহীন, অধ্যাপক ডাঃ মোঃ তাজুল ইসলাম রবি, অধ্যাপক ডাঃ মোবারক হোসেন, অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান, অধ্যাপক ডাঃ সৈয়দ গোলাম ছামদানী, সহযোগী অধ্যাপক ডা: আলমগীর হোসেন জনি, সহযোগী অধ্যাপক ডা: আসজাদুর রহমান (শোভন), সহযোগী অধ্যাপক ডা: সাঈদ মাহমুদ (তমাল), সহযোগী অধ্যাপক ডা: মোঃ তৈমুর রহমান, সহযোগী অধ্যাপক ডা: তৌফিক মোর্শেদ (দোলন), সহযোগী অধ্যাপক ডা: মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ এসএন নাগ, সহকারী অধ্যাপক ডাঃ সাকলায়েন হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ গোলাম মাহমুদ (সুহাস), সহকারী অধ্যাপক ডাঃ কে. এম শরফুদ্দিন (আশিক), সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল মতিন সহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠান শেষে ড্যাব, নিটোর শাখার সাধারণ সম্পাদক ডাঃ শেখ মুহাম্মাদ আতিকুর রহমান সুজন সকলকে ঐক্যবদ্ধভাবে চিকিৎসকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :