মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ | Daily AjKaler Kontho

মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ


মাসুদুর রহমান ,দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ

দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদে শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জি.আর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ৯ নং আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩১৩টি পরিবারের সদস্যদের হাতে ১৫ কেজি করে সরকারি সহায়তার চাল তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও )মোঃ ফেরদৌস আহমেদ, ৯নং আস্করপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকালের কন্ঠ/আর বি