
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন এবং এসব বিষয়ে পরিচালিত বহুমুখী প্রচার কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে শরীয়তপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।ৃ
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত কর্মপরিকল্পনা, দেশের ৬৮টি জেলা ও উপজেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়িত প্রচার কার্যক্রম এবং জেলা তথ্য অফিস, শরীয়তপুরের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত সারা দেশে মোট ১,০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১,০৬০টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভিসি প্রদর্শন, ৩,২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ২,৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার এবং ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তাহসিনা বেগম, তানভীর হোসেন, ডা. মো. রেহান উদ্দিন, সাদিয়া জেরিন, শারমিন আক্তার, ইলোরা ইয়াসমিন, এস এম আনোয়ারুল করিম এবং শরীয়তপুর প্রেস ক্লাব-এর সভাপতি মো. আবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির জন্য তথ্যভিত্তিক প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :