মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা, শফিক ও বোটানিক এ্যারোমা'র চেয়ারম্যান লিটন আটক | Daily AjKaler Kontho

মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা, শফিক ও বোটানিক এ্যারোমা’র চেয়ারম্যান লিটন আটক


এস এম তানবীর প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা, শফিক ও বোটানিক এ্যারোমা’র চেয়ারম্যান লিটন আটক

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পাভেলুর রহমান শফিক খান এবং আওয়ামী বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বোটানিক এ্যারোমার চেয়ারম্যান, আসাদুজ্জামান লিটনকে গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ।

‎শনিবার (৯মে ২০২৬) রাতে সদর উপজেলার ঘটকচর এলাকায় বোটানিক এ্যারোমার চেয়ারম্যান লিটনের নিজ বাড়ি থেকে উভয়কে আটক করা হয়।

‎পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেফতারকৃত দুই নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা, সরকারি গাছ কেটে মহাসড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলাসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন বলেও দাবি করেছে পুলিশ।

‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎‎এদিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ‎আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের খবরে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি