মুরাদনগরে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মুরাদনগরে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৭:১০ অপরাহ্ন
মুরাদনগরে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মুরাদনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারওয়ার রাব্বী।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তালুকদার, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, বাংগরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান, মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মুহিউদ্দিন, মো. নুরুল ইসলাম মাস্টার এবং কবিপত্নী নার্গিসের ভাইপো বাবলু আলী খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জানানো হয়, জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কবির মুরাদনগরের দৌলতপুরে অবস্থান বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন।

এছাড়া জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ মে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে একদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারওয়ার রাব্বী সফলভাবে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি