মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময় | Daily AjKaler Kontho

মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময়


রুবেল আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধি ও এবিষয়ে অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই স্পোর্টস ইভেন্টের গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেওয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি