বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মোয়াজ্জেম হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৬:০০ অপরাহ্ন
বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান।

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এর চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সেক্রেটারি মোঃ একরাম হোসেন তালুকদার, বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ছামিদার রহমান প্রমূখ।

আজকালের কন্ঠ/আর বি