বাকেরগঞ্জের বেসরকারি ক্লিনিকগুলোতে সেবার নামে হয়রানি অতিষ্ঠ সাধারণ মানুষ | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জের বেসরকারি ক্লিনিকগুলোতে সেবার নামে হয়রানি অতিষ্ঠ সাধারণ মানুষ


​খান মেহেদী প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
বাকেরগঞ্জের বেসরকারি ক্লিনিকগুলোতে সেবার নামে হয়রানি অতিষ্ঠ সাধারণ মানুষ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার বদলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে আসা অসহায় মানুষগুলো এক শ্রেণির দালালের খপ্পরে পড়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

​দালাল চক্রের দৌরাত্ম্য: সরকারি হাসপাতালের সামনে ওত পেতে থাকা দালালরা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়, যেখানে বড় অংকের কমিশন বাণিজ্য চলে।

​সরকারি তালিকার তোয়াক্কা না করে অতিরিক্ত ফি আদায় এবং অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের বিল বাড়ানো হচ্ছে।

অনেক ক্লিনিকে সার্বক্ষণিক ডাক্তার বা দক্ষ নার্স না থাকায় প্রায়ই ভুল চিকিৎসার অভিযোগ উঠছে। নামমাত্র লাইসেন্স নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব পরিচালনা করা হচ্ছে।

​কলসকাঠী, পাদ্রীশিবপুর ও রঙ্গশ্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষ জানান, ক্লিনিকে ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত পদে পদে টাকা গুনতে হয়। অনেক সময় বিল পরিশোধ করতে না পেরে রোগীকে আটকে রাখার মতো অমানবিক ঘটনাও ঘটছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ ও অনিয়মকারী ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

আজকালের কন্ঠ/আর বি