ঈদের শুভেচ্ছা জানিয়ে জনসেবার অঙ্গীকারে মাওলানা আব্দুল বাসিত খান | Daily AjKaler Kontho

ঈদের শুভেচ্ছা জানিয়ে জনসেবার অঙ্গীকারে মাওলানা আব্দুল বাসিত খান


আহমদ বিলাল খান , রিপোর্টার : প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
ঈদের শুভেচ্ছা জানিয়ে জনসেবার অঙ্গীকারে মাওলানা আব্দুল বাসিত খান

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আব্দুল বাসিত খান।

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই আনন্দঘন মুহূর্তে দোয়ারাবাজার উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দিন।

একই সঙ্গে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান।

মাওলানা আব্দুল বাসিত খান বলেন, আমি কোনো পদ বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এগিয়ে আসছি। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত উপজেলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর এস/এ বি