
দিনাজপুর জেলার খানসামা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ৯ মার্চ ১১ টায় যোগদান করেন দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জাতীয় সংসদ সদস্য হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
হুইপকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ৬ ইউপি চেয়ারম্যান বৃন্দ। উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভার পর আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।
পরে তিনি খানসামা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় যোগদান করে বক্তব্য রাখেন।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/ আর এস/আর
আপনার মতামত লিখুন :