সংবাদ প্রকাশের জের ধরে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর নগ্ন হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন | Daily AjKaler Kontho

সংবাদ প্রকাশের জের ধরে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর নগ্ন হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
সংবাদ প্রকাশের জের ধরে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর নগ্ন হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সংবাদ প্রকাশের জের ধরে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর নগ্ন হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, যমুনা টিভির আকরামুল ইসলাম, এখন টিভির আহছান রাজিব, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব এবং দৈনিক আজকালের কন্ঠে পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমানসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।

বক্তারা বলেন, গত কয়েকদিন পূর্বে শ্যামনগরের বালুখোরদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামিউল মনিরকে প্রেসক্লাবের ভেতর থেকে টেনে ছিচড়ে বের করে নগ্ন হামলা চালানো হয়। বর্তমান বাংলাদেশে এধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলার পর মামলা নেওয়ার বিষয়ে প্রশাসনের গড়িমশি করাকে আমাদের ভাবিয়ে তুলেছে। বালুখোরদের হোতা আব্দুর রহমান বাবু , আনারুল ইসলাম আঙ্গুরসহ চক্রটি মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করার জন্য মরিয়া। বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

আজকালের কন্ঠ/ আর এস/এ