বাউফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রমণকারী আদালতের অভিযান | Daily AjKaler Kontho

বাউফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রমণকারী আদালতের অভিযান


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
বাউফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রমণকারী আদালতের অভিযান

​পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ও কালাইয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রমণকারী আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রমণকারী আদালত সূত্রে জানা গেছে, দুপুরে বাউফল পৌর শহর ও কালাইয়া বাজারের বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ২ জন ব্যক্তিকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট আইনে মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে ভ্রমণকারী আদালতের ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন মুদি দোকান এবং সবজি দোকান পরিদর্শন করেন। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সরকার নির্ধারিত সীমার মধ্যে রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

​অভিযান শেষে ভ্রমণকারী আদালতের ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু জানান,সাধারণমানুষেরক্রয়ক্ষমতাস্বাভাবিকরাখতেএবংবাজারব্যবস্থাস্থিতিশীলরাখতেপ্রশাসনেরপক্ষথেকেএধরনেরতদারকিওভ্রাম্যমাণআদালতেরঅভিযাননিয়মিতঅব্যাহতথাকবে।