
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দুই যুবককে কোমরে পেঁচানো অবস্থায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের স্থান ছিল শিবগঞ্জ থানা-এর আওতাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকা, রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্ব।
অভিযান চলাকালে মোকামতলা থেকে বগুড়াগামী একটি নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কোমর তল্লাশি করে পলিথিনে মোড়ানো ও স্কচটেপে পেঁচানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৫০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১ কেজি।
এ ছাড়া তাদের কাছ থেকে দুটি পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে, যা মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগের আলামত হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন:-
১) মোঃ আবেদ আলী (৪০), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, সাং- শিমুলবাড়ী দোলাপাড়া, ওয়ার্ড নং-০৬, ডাকঘর- মিয়াপাড়া, থানা- ফুলবাড়ী উপজেলা, জেলা- কুড়িগ্রাম।
২) মোঃ রাসেল মিয়া (২৮), পিতা- মৃত হযরত আলী, সাং- পূর্ব ফুলমতী যোগীপাড়া, ওয়ার্ড নং-০৫, নাওডাঙ্গা ইউনিয়ন, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
ডিএনসি সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে-বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :