
নাটোরে বিএনপির চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় উপলক্ষে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নাটোরের নলডাঙ্গা উপজেলার দুলু নিজ গ্রামে রামসা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দেয়ায় অংশ নেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনে নবনির্বাচিত বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু বলেন, নাটোরের উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করবেন।
এ দিকে নাটোরের অন্য তিনটি আসনেও বিভিন্ন মসজিদে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ফারজানা শারমীন পুতুল, নাটোর-৩ সিংড়া আসনের অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম) আসনে আব্দুল আজিজ বিজয়ী হওয়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :