নেত্রকোণায় আহত অবস্থায় মেছোবাঘ উদ্ধার | Daily AjKaler Kontho

নেত্রকোণায় আহত অবস্থায় মেছোবাঘ উদ্ধার


সুশীলআচার্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
নেত্রকোণায় আহত অবস্থায় মেছোবাঘ উদ্ধার

নেত্রকোণা সদর উপজেলায় আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে জেলা বন বিভাগ।

শনিবার রাত সোয়া ১১ দিকে উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে মেছাবাঘটিকে উদ্ধার করা হয়ে।

আজ রবিবার সকাল থেকে উদ্ধার মেছোবাঘটিকে চিকিৎসা দেয়া শুরু করা হয়।

নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, গতকাল রাতে স্থানীয়রা প্রাণীটিকে সতরশ্রী বাজার এলাকা রাস্তার পাশ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দিলে রাতেই বন বিভাগের একটি দল গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে। উদ্ধার মেছোবাঘটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করেন। ধারণা করা হচ্ছে, রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। ধাক্কা লাগার পর সেটি রাস্তার পাশে পড়ে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগে খবর দিলে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।পরে আজ রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে মেছোবাঘটির চিকিৎসা শুরু করা হয়।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মেছাবাঘটির মাথায় আঘাত রয়েছে। বর্তমানে মেছোবাঘটি অনেকটা সুস্থ আছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।

আজকালের কন্ঠ/আর বি