নেত্রকোনার সংস্কৃতি অঙ্গনের সবার পরিচিত মুখ জিয়াউর রহমান খোকন | Daily AjKaler Kontho

নেত্রকোনার সংস্কৃতি অঙ্গনের সবার পরিচিত মুখ জিয়াউর রহমান খোকন


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নেত্রকোনার সংস্কৃতি অঙ্গনের সবার পরিচিত মুখ জিয়াউর রহমান খোকন

না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংস্কৃতি অঙ্গণের প্রিয়মুখ জিয়াউর রহমান খোকন। তার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনার সন্মিলিত সামাজিক সাংস্কৃতি সংগঠন ও নাগরিকবৃন্দ।
নেত্রকোনার সংস্কৃতিজন খোকন এর আগে ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে পরপারে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার সাংস্কৃতিক অঙ্গণে। মৃত্যুকালে ৬৮ বছর বয়সে তিনি স্ত্রী দুই মেয়ে আত্বীয় স¦জন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মরদেহ নিজ শহর নেত্রকোনায় আনা হলে জেলা শহরের মেক্তারপাড়ায় শিকড় উন্নয়ন কর্মসূচি’র কার্যালয়ের সামনে শ্রদ্ধা জানান সন্মিলিত সামাজিক সাংস্কৃতি সংগঠন ও সর্বস্থরের নাগরিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,নেত্রকোনার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সভাপতি আ,ফ ম রফিকুল ইসলাম আপেল,সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা উদীচী’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দুলাল পত্রনবীশ,আদিবাসী গবেষক আলী আহম্মদ খান আইয়ুব,জেলা গ্রন্ত্রাগারের সাধারণ সম্পাদক তানভির জাহান চৌধুরী,হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম,কবি এনামুল হক পলাশ,কবি ও লেখক সঞ্জয় সরকার,কবি শিমুল মিলকী,সাংস্কৃতিক সংগঠক আলমগীর হোসেন,নারায়ন কর্মকারসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,কবি,সাংবাদিক এবং নানা শ্রেণীপেশার মানুষ।

বিকেলে নেত্রকোনার মোক্তারপাড়া বড় জামে মসজিদে জানাযা শেষে সাতপাই পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/আর বি