কুড়িগ্রাম-১ আসনে ত্রিমুখী লড়াই | Daily AjKaler Kontho

কুড়িগ্রাম-১ আসনে ত্রিমুখী লড়াই


মোঃ রেজাউল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:০১ অপরাহ্ন
কুড়িগ্রাম-১ আসনে ত্রিমুখী লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আওয়ামী লীগ মাঠে না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। তবে জাতীয় পার্টি অংশ নিলে ভোটের সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা সাইফুর রহমান রানা। জামায়াতে ইসলামের প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল ইসলাম রনি। জাতীয় পার্টির সাবেক এমপি এ কে এম মোস্তাফিজুর রহমানও আশাবাদী অবস্থানে রয়েছেন।

৫ লাখ ২৯ হাজারের বেশি ভোটারের এই আসনে সীমান্ত নিরাপত্তা, নদীভাঙন রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধই প্রধান নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে।

আজকালের কন্ঠ/ আর এস/আর