খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বানও জানিয়েছেন, ‘দেশবাসীকে মরহমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

আজকালের কন্ঠ/আর বি