দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র দাখিল | Daily AjKaler Kontho

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র দাখিল


শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেল ৪টায় তিনি জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে সঙ্গে নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ এবং অ্যাডভোকেট ওবায়দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে এ আসনে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়। এর ফলে জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আজকালের কন্ঠ/আর এস/শাহ সাহিদ উদ্দিন