নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন

আজ ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস। অনেক ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে আমরা তা অর্জন করেছি।

নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়েছে। আজ ভোর সাড়ে ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ৩১ বার তপধ্বনী এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তর, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলসহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনগলো। এসময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন বদলগাছী থানা পুলিশ, আনসার ভিডিপি, বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠী এবং নানান দপ্তর ও সামাজিক সংগঠন।

আজ থেকে ৩ দিনব্যাপী অর্থাৎ ১৬, ১৭ এবং ১৮ তারিখ পর্যন্ত উপজেলা পরিষদে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি