আপনারা কেউ আন্দোলন করবেন না, ৫ আগস্ট আন্দোলন শেষ হয়ে গেছে: দাউদার মাহমুদ | Daily AjKaler Kontho

আপনারা কেউ আন্দোলন করবেন না, ৫ আগস্ট আন্দোলন শেষ হয়ে গেছে: দাউদার মাহমুদ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
আপনারা কেউ আন্দোলন করবেন না, ৫ আগস্ট আন্দোলন শেষ হয়ে গেছে: দাউদার মাহমুদ

আপনারা কেউ আন্দোলন করবেন না, ৫ আগস্ট আন্দোলন শেষ হয়ে গেছে-নাটোর-৩(সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ ও সমাবেশে এসব কথা বলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং মনোনয়ন বঞ্চিত দাউদার মাহমুদ অনুসারীরা। বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যে কামনায় দোয়া করা হয়।

আজ সোমবার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশ থেকে এ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবী জানানো হয়।

সমাবেশে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, আমরা ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। বিগত নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি নির্বাচন করেছি। দলের সকল সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। শৃঙ্খলা মেনে মনোনয়নের সিদ্ধান্ত রিভিউয়ের আবেদন জানিয়েছি। এই মুহুর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দলের চেয়ারপারসনের সুস্থতা। তাই আমার অনুসারী কেউ আন্দোলন বা কোন বৃহত্তর কর্মসূচি পালন করবে না।