
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগ মিলাদ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ০৩ ডিসেম্বর রোজ বুধবার বাদ আছর মাধবপুর বন্দর আল মদিনা জামে মসজিদে বাউফলের মাটি ও মানুষের নেতা ইন্জি. একেএম ফারুক আহম্মেদ তালুকদার এর পক্ষে এ মিলাদ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন বি এন পির সহ সভাপতি মো. কবির হোসেন খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের (সাবেক) সদস্য সচিব মো. বশির আহমেদ পঞ্চায়েত, ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মো. মিলন উল্লাহ,সাংগঠনিক সম্পাদক মো
আবদুল সালাম হাওলাদার, পটুয়াখালী জেলা যুবদলের সদস্য মো. মনির হোসেন খান, আদাবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.জাকির মৃধা, মৎস্যজীবী দলের সভাপতি মো. পঞ্চম আলী, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.মিজানুর রহমান, সিনিয়ার সহ-সভাপতি এখলাস খান ,বিএনপি নেতা মনির তালুকদার, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আপোষীন দেশনেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া পরিচালনা করেন মাধবপুর বন্দর আল-মদিনা মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বার। অনুষ্ঠানের শেষে তবারক বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :