
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে বিএনপির ঘোষিত ৩১ দফার ২৭তম দফা কৃষি উন্নয়ন ও কৃষকের অধিকার প্রতিপাদ্য করে এক কৃষি কথা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নাজিরপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কৃষকের ন্যায্য অধিকার ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। কৃষিখাতকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা ও কৃষিবান্ধব নীতি প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকার এর নীতিগত ব্যার্থতার কারণে কৃষিখাত নানা সংকটে পড়েছে। তারা আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষির উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের স্বল্পসুদে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে।
কৃষকদের দাবি, করণীয় ও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরার মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।
সটঃ নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আপনার মতামত লিখুন :