উচ্চশিক্ষার স্বপ্ন দেখো’ কুবিতে ৭ দিনব্যাপী Nusair Education Cumilla এর ক্যাম্পেইন | Daily AjKaler Kontho

উচ্চশিক্ষার স্বপ্ন দেখো’ কুবিতে ৭ দিনব্যাপী Nusair Education Cumilla এর ক্যাম্পেইন


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৬:১১ অপরাহ্ন
উচ্চশিক্ষার স্বপ্ন দেখো’ কুবিতে ৭ দিনব্যাপী Nusair Education Cumilla এর ক্যাম্পেইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় স্টাডি অ্যাব্রড কাউন্সেলিং বুথ স্থাপন করেছে শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান Nusair Education। বুধবার বিশ্ববিদ্যালয়ের বি‌বিএ অনুষ‌দের সাম‌নে দিনব্যাপী এই কাউন্সেলিং কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং এটি ২৯শে ন‌ভেম্বর ২০২৫ পর্যন্ত চল‌বে ব‌লে জানা যায়।

বুথে যুক্তরাজ্য, ডেনমার্ক, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই এবং মালয়েশিয়াসহ একাধিক দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার তথ্য উপস্থাপন করা হয়। প্রতিনিধিরা আবেদন যোগ্যতা, টিউশন ফি, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং বিদেশে বসবাসের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।

ক্যাম্পেইনে অংশ নেওয়া ব‌্যবস্থাপনা শিক্ষা বিভা‌গের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী ওমর হোসেন ‌মিশকাত জানান, “ক্যাম্পাসের ভেতরে এমন উদ্যোগ আমা‌কে অনুপ্রা‌ণিত ক‌রে এবং এটি বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিতে সহায়তা করবে। অনেকেই টিউশন ফি, পার্ট-টাইম চাকরি, আবাসন ও স্কলারশিপ নিয়ে সরাসরি পরামর্শ গ্রহণ করেন। যে‌টি ক‌্যাম্পা‌সে।এক‌টি ইতিবাচক দিক প‌রিল‌ক্ষিত হয়।”

Nusair Education Cumilla এর কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের এই ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। স্টাডি অ্যাব্রড প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ ও ভিসা প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা যেন পরিষ্কার ধারণা পায়—এজন্যই তারা ক্যাম্পাসে এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিষ্ঠানটি জানায়।

আজকালের কন্ঠ/আর বি