পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম পর্বে নিবন্ধন কত হয়েছে যানা যাক | Daily AjKaler Kontho

পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম পর্বে নিবন্ধন কত হয়েছে যানা যাক


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম পর্বে নিবন্ধন কত হয়েছে যানা যাক

অ্যাপ চালুর পর প্রথম পর্বে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী এক হাজার ৮৮৩ জন।

আসন্ন সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ২১ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। আজ (২৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া; ২১ নভেম্বর ৩ ডিসেম্বর ইউরোপ; ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব; ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া; ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসীরা যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট দেওয়ার জন্য Google Play Store/App Store হতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বাংলা ,ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানা যাবে। ব্যালট প্রাপ্তির ক্ষেত্রে নির্ভুল ঠিকানা দিতে হবে।

আজকালের কন্ঠ/ আর এস