বরিশাল বিএমপি পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

বরিশাল বিএমপি পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন


বরিশাল প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
বরিশাল বিএমপি পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

বরিশাল মেট্রোপলিটন বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ০৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ ২৩ নভেম্বর সকাল ০৯:০০ টায়।ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর/ উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম।

এ সময় তিনি সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্য বলেন বাংলাদেশ পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। তোমরা সব সময় তোমাদের পেশাদারিত্ব বজায় রাখবে। এছাড়াও তিনি শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা, শরীরচর্চা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের বিধিনিষেধ মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

যা তাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মশিয়ার রহমান সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দবৃন্দ।

আজকালের কন্ঠ/ আর এস/জে