বরিশালে পুলিশের হাতে আ’লীগ নেতা কালাম আটক | Daily AjKaler Kontho

বরিশালে পুলিশের হাতে আ’লীগ নেতা কালাম আটক


বরিশাল জেলার প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
বরিশালে পুলিশের হাতে আ’লীগ নেতা কালাম আটক

বরিশাল নগরীতে পুলিশের অভিযানে মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কালাম (ওরফে লুডু কালাম) কে গ্রেফতার করেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার একটি টিম নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা রোডে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মোহাম্মদ কালামের পিতার নাম আব্দুল মোতালেব। তিনি এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার ও ক্ষমতার সুযোগ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার প্রমাণের কারণে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি ) মিজানুর রহমান।পরবর্তীতে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ এবং অন্য মামলায় সম্পৃক্ততা রয়েছে বলে জানান কোতোয়ালি থানা পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি