নারী প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেফতার | Daily AjKaler Kontho

নারী প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেফতার


নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
নারী প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নারীদের দ্বারা প্রলোভন দিয়ে বিভিন্ন লোকদের ফাঁদে ফেলে চাঁদাবাজি করছে। একইভাবে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানের এর নিকট থেকে গতকাল রোববার সকাল অনুমানিক ১০টার দিকে চাঁদা আদায় করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জোর করে রেখে দেয়।

উক্ত সংবাদের প্রেক্ষিতে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে থানার একটি টিম সন্ধ্যায় (১৬ নভেম্বর) গোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূল হোতা মোঃ জহির উদ্দিনের ছেলে মোঃ ওয়াহেদ আলী ওরফে সেন্টু(৩১), ও তার সহযোগী মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ(৩৮) কে আটক করে।

এ সময় অন্যান্য পালিয়ে যায়। আটকৃত ওয়াহেদ এবং শাকিলের হেফাজত থেকে হাবিবুরের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ধৃত ব্যাক্তি সহ তাদের সহযোগী অন্যান্যদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানুষের আটকে রেখে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারক চক্রের এই দুই সদস্য গ্রেপ্তার হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলার মধ্যে বিভিন্ন ধরনের প্রতারক এবং হ্যাকারদের তৎপরতা লালপুর থানায় বেশি রয়েছে। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি তৎপরতা জোরদার করা হবে।

আজকালের কন্ঠ/আর এস/আর