
দেশের চিনিশিল্প টিকিয়ে রাখা এবং আখচাষের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে নাটোরের লালপুরে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলা নর্থবেঙ্গল সুগার মিল মিলনায়তনে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে আখচাষ উদ্ধুদ্ধকরন ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয় ও চেয়ারম্যান অতিরিক্তে দায়িত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন রশিদুল হাসান, যুগ্ন সচিব ও পরিচালক ইক্ষু উন্নয়ন ও গবেষনা ড.আব্দুল আলীম খান।
মিল চত্ত্বরে উপস্থিত ছিলেন প্রধান সিপিই ড.জেবুন নাহার ফেরদৌস, প্রধান টিএস মনজুরুল হক,নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলী বাদশা সহ নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা কর্মচারি শ্রমিক ও ফেডারেশনের কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, আখচাষের উন্নয়ন ছাড়া চিনিশিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য আখচাষিদের প্রতি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও মনোযোগী হতে হবে।
তারা আরও বলেন, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, উৎপাদন খরচের ভারসাম্য ও মিলগুলোর আধুনিকীকরণে উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
আখচাষি ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে, চিনিকলগুলো চালু রাখা, আখের ন্যায্য মূল্য নির্ধারণ, চাষিদের বকেয়া অর্থ পরিশোধ, কৃষকদের প্রণোদনা প্রদান ও চিনিশিল্পে দক্ষ জনবল নিয়োগের বিষয়টি অগ্রাধিকার দেওয়া।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :